ভারতী ঘোষের র‍্যালি থেকে তৃণমূলের পার্টি অফিসে হামলার চেষ্টা - The News Lion

ভারতী ঘোষের র‍্যালি থেকে তৃণমূলের পার্টি অফিসে হামলার চেষ্টা




দি নিউজ লায়ন ;  পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরের জুখিয়া বাজারে বিজেপি নেত্রী ভারতী ঘোষের র‍্যালী থেকে হামলা চালাল বিজেপির দুষ্কৃতীরা। তৃণমূলের পার্টি অফিস ভাঙ্গচুরের চেষ্টা হয় ।ঘটনাটিকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। রবিবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ভূপতিনগরে প্রতিবাদ বাইক র‍্যালী ছিলো ভারতী ঘোষ এর নেতৃত্বে। 


এই বাইক মিছিল মাধাখালী যাওয়ার পথে এক্তারপুর বাসস্ট্যান্ড এলাকায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করার চেষ্টা করে  বিজেপির কর্মীরা।এর জেরে ব্যাপক উত্তেজনা তৈরী হয়। খবর পেয়েই  ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলার মুখপাত্র মধুরিমা মণ্ডল জানিয়েছেন, নিজেদের গোষ্ঠী কোন্দলকে  ধামাচাপা দিতে তৃণমূল কর্মী,পার্টি অফিসে হামলা চালিয়েছে বিজেপি।


 এমনকি সাংবাদিকদেরকেও বাদ দেয়নি। স্থানীয় সূত্রে খবর, বিজেপি নেত্রী ভারতী ঘোষের নেতৃত্বে বাইক র‍্যালী থেকে পরিকল্পনামাফিক হামলা চালায় দুষ্কৃতীরা।তৃণমূলের পার্টি অফিস হামলা চালানোর চেষ্টা করা হয় বাধা দিতে গেলে কয়েক জন তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয়। জেলা পুলিশ সূত্রে খবর, বিজেপির র‍্যালি নিয়ে কিছু গন্ডগোল হয়। তবে পুলিশ সতর্ক থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। তৃণমূলের পার্টি অফিসে কারা হামলার চেষ্টা করল তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.